সাদুল্যাপুরে প্রধান শিক্ষককে মারপিটের প্রতিবাদে মানববন্ধ

0

বিজয় কুমার, গাইবান্ধা থেকেঃ  গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারপিট ও চাঁদা দাবির প্রতিবাদে এক মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার দুপুরে এ কর্মসূচীর আয়োজন করেন অত্র বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট প্রাধন।

সাদুল্যাপুর-নলডাঙ্গা সড়কের বিদ্যালয় সম্মুখ স্থানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন স্টুডেন্টস কেবিনেট এর সভাপতি কহেন মিয়া, জান্নাতুল আক্তার জেরিণ, সৌরভ গাঙ্গলী ও সামিউল ইসলাম প্রমূখ। প্রধান শিক্ষক সুনিল চন্দ্র গাঙ্গলীকে সাবেক সভাপতি আনিছুর রহমান কর্তৃক মারপিট ও চাঁদাবাজীর দুষ্টান্ত মুলক শাস্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান বক্তারা।

উল্লেখ্য, সাদুল্যাপুর উপজেলার নলাডাঙ্গার প্রতাপ গ্রামের মৃত বখতিয়ার রহমানের ছেলে আনিছুর রহমান ইতিপুর্বে নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। বর্তমানে উক্ত বিদ্যালয়ের এডহক কমিটির মাধ্যমে অন্য সদস্য সভাপতি নির্বাচিত হয়। এতে করে প্রধান শিক্ষক সুনিল চন্দ্র গাঙ্গলীর ওপর ক্ষোভ সৃষ্টি করে আসছিলেন আনিছুর রহমান।

এই ধারাবাহীকতায় গত ৩০ আগষ্ট সকালে বিদ্যালয় ক্লাস চলাকালীন সময়ে আনিছুর রহমান ও উজ্জ্বল মিয়া তার দলবল নিয়ে সুনিল চন্দ্র গাঙ্গলীর নিকট ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এতে অস্বীকার করায় প্রধান শিক্ষককে বেধরক মারপিট করে। এ ঘটনায় প্রধান শিক্ষক বাদি হয়ে সাদুল্যাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.