মাছের ডিমের কাবাব

0

বাঙালিরা ভোজন রসিক এ কথা সবার জানা। এছাড়াও খাবারের টেবিলে মজাদার সব খাবারের পদ না থাকলে খাওয়া ঠিক জমে উঠেনা। খাবার টেবিল সাজাতে তাই রান্না করা হয় হরেক রকমের পদ। আমরা মাছ দিয়ে বিভিন্ন রকম পদ রান্না করি। কিন্তু অনেকে জানে না মাছের ডিম দিয়ে তৈরি করা যায় সুস্বাদু খাবার। তাই আজ দেয়া হলো মাছের ডিমের তৈরি মজাদার কাবাবের রেসিপি।

উপকরন :
যে কোনো মাছের ডিম ২ কাপ, পিঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, বেকিং পাউডার ১ চা চামচ, ময়দা ও লবণ পরিমান মতো, তেল পরিমান মত, মিহি পিঁয়াজ কুচি ১ কাপ, কাচা মরিচ কুচি ইচ্ছা অনুযায়ী, হলুদ সামান্য।

প্রনালি :
প্রথমে ডিম হাত দিয়ে ভালো ভাবে ম্যাশ করে নিতে হবে। এবার ফ্রাই প্যানে তেল গরম করে তাতে লবণ পিঁয়াজ, আদা, জিরা, রসুন বাটা, সামান্য হলুদ ও ধনিয়া গুঁড়া দিয়ে লাল করে ভেজে তার মধ্যে ডিম দিয়ে আরো কিছুক্ষন ভাজতে হবে। ডিম একেবারে ঝরঝরা করে ভাজতে হবে কোনো পানি দেয়া যাবেনা।

ডিম ভাজা হলে নামিয়ে ঠাণ্ডা করে ময়দা, বেকিং পাউডার, কাচা মরিচ কুচি, মিহি পিঁয়াজ কুচি, জিরা গুঁড়া দিয়ে মেখে কাবাব আকারে বানাতে হবে।

এবার অন্য একটা কড়াই এ তেল দিয়ে গরম হলে কাবাবগুলো দিয়ে ভেজে তুলতে হবে। এবার গরম গরম পরিবেশন করুন মাছের ডিমের কাবাব। ডিমের এই কাবাব ভাত আথবা খিচুড়ীর সঙ্গে খেতে পারেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.