চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির আয়োজনে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও কমিউনিটি পুলিশিং বিষয়ক বই বিতরণ

0

আজ ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির আয়োজনে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও কমিউনিটি পুলিশিং বিষয়ক বই বিতরণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ, ওমরগনি এম.ই.এস. কলেজ ও খাজা আজমেরী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করা হয়।

উক্ত কর্মসূচিতে উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আব্দুল ওয়ারিশ, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (আইসিটি, প্রশাসন ও পিআর) জনাব অলক বিশ্বাস, জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য সচিব, কমিউনিটি পুলিশ, অধ্যাপক ডাঃ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, জনাব মোঃ নজরুল ইসলাম, অধ্যক্ষ, ওমরগনি এম.ই.এস. কলেজ, মিসেস আইনূর নাহার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, খাজা আজমেরী উচ্চ বিদ্যালয় প্রমুখ উপস্থিত ছিলেন।

ইতিমধ্যে বই বিতরন কর্মসূচীর অংশ হিসাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনী মূলক বই, মুক্তিযুদ্ধ বিষয়ক বই, কমিউনিটি পুলিশিং বিষয়ক বই সহ অন্যান্য শিক্ষামূলক বই নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বই বিতরণ করা হয়েছে। পরবর্তীতে নগরীর সমস্ত স্কুল কলেজে উক্ত বই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.