বিজয় কুমার, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় এই প্রথম এসকেএস হাসপাতালে চক্ষু বিভাগের কার্যক্রম শুরু হলো। গতকাল শনিবার
সাঘাটা উপজেলার দক্ষিণ যোগীপাড়া গ্রামের আবু কাশেমের চোখের ছানি অপারেশনের মাধ্যমে এ বিভাগের আনুষ্ঠিক উদ্ধোধন করেন এসকেএস হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা: এস এম বরাত-উল-ইসলাম।
শহরের সার্কুলার রোড মাস্টারপাড়াস্থ এসকেএস হাসপাতালের ৬ষ্ঠ তলায় অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ চক্ষু অপারেশন থিয়েটারে একই দিনে আরও ৮ জন চোখের ছানি পড়া রোগীকে অপারেশন করা হয়।
এর আগে চক্ষু বিভাগের কার্যক্রম শুরু উপলক্ষে দোয়া ও মোনাজাত পড়েন গোবিন্দগঞ্জের মাওলানা মো: জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন এসকেএস হাসপাতালের পরিচালক এমবিবিএস, এমপিএইচ, ডিএমইউইওসিটি (অ্যানেসথেলিওলজি) ডা: মো: আখতার আলম, এমবিবিএস (এএফএমসি) পিজিটি (চক্ষু) এসকেএস হাসপাতালের মেডিকেল অফিসার ডা: আফরিনা খানম, এসকেএস হাসপাতালের সহকারি পরিচালক এটিএম ফেরদৌস, সমৃদ্ধি কর্মসূচির প্রজেক্ট কো-অর্ডিনেটর মশিউর রহমান প্রমূখ।
উল্লেখ্য: বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে ও দাতা সংস্থা পিকেএসএফের সহযোগিতায় এসকেএস হাসপাতাল এসব অপারেশন করছে।