সৈয়দপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

0

নীলফামারীর সৈয়দপুর বাইপাস মহাসড়কে পাথর বোঝাই দুই ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। আজ সোমবার ভোর রাত ৩টার দিকে মহাসড়কের ধলাগাছ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে । খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, মারুফ নামের পাথর বোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়লে মহাসড়কে দাঁড় করিয়ে ট্রাকের চালক ও তার সহকারী যান্ত্রিক ক্রটি সারানোর চেষ্টা করছিল। ওই সময় অপর একটি ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে দুটি ট্রাকই খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়। তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে নিহত ওই তিনজনের পরিচয় এখনও মেলেনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.