Thursday, July 30

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র : হাসিনাকে ট্রাম্প

0

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পররাষ্ট্রসচিব শহীদুল হক জানান, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সোমবার এক উচ্চপর্যায়ের সভার ফাঁকে শেখ হাসিনা ও ডোনাল্ড ট্রামের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেন, কীভাবে মিয়ানমারের রোহিঙ্গা সমস্যার সমাধান করা যায় সেটা তারা দেখছেন।

হাসিনা-ট্রাম্প আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্রসচিব শহীদুল হক বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, মিয়ানমার ইস্যুতে আমরা তোমাদের সঙ্গে আছি। অ্যান্ড উই সি হাউ ইট ক্যান বি রিজলভড। বাংলাদেশের অর্থনীতি কেমন চলছে তাও ট্রাম্প জানতে চান।

এ সময় শেখ হাসিনা ভালো করছে বললে ট্রাম্প সন্তোষ প্রকাশ করেন বলে শহীদুল হক জানান। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম জাতিসংঘ সাধারণ অধিবেশনে মিলিত হচ্ছেন বিশ্বনেতারা।

ট্রাম্পের আয়োজনেই সকালে জাতিসংঘ সদর দপ্তরে হাই লেভেল মিটিং অন ইউএন রিফর্ম শীর্ষক ওই সভা অনুষ্ঠিত হয়। কয়েক যুগ ধরে প্রায় চার লাখ রোহিঙ্গার ভার বহন করে আসা বাংলাদেশের এই দফায় আরও প্রায় চার লাখ শরণার্থী প্রবেশ করেছে। রাখাইনের পরিস্থিতির উন্নতি না হলে এই সংখ্যা ১০ লাখে ঠেকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.