Thursday, July 30

ভারতের আসাম রাজ্যে তিনটি নৌকাডুবির ঘটনায় ১০ জনের প্রাণহানি

0

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে ছোট তিনটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি হয়েছে। গতকাল সোমবার কর্মকর্তারা এ কথা জানান। খবর সিনহুয়ার। খবরে আরো বলা হয়, এদের মধ্যে আটজনই শিশু।

আসামের রাজধানী দিসপুর থেকে প্রায় ১৯০ কিলোমিটার পশ্চিমে গোয়ালপাড়া জেলায় এসব নৌকাডুবির ঘটনা ঘটে। কর্মকর্তারা জানান, সাবানজরিয়া নদী থেকে এখন পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

তারা আরো জানান, নিহতরা নৌকা প্রতিযোগিতা দেখে বাড়ি ফিরছিল। এ সময় প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে নৌকা তিনটি ডুবে যায়। এদিকে আবহাওয়া বিভাগের কর্মকর্তারা জানান, রবিবার আসামের বিভিন্ন স্থানে প্রচণ্ড ঝড় আঘাত হানে।
উল্লেখ্য, গত সপ্তাহে উত্তর প্রদেশে এক নৌকাডুবির ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.