Sunday, September 27

১৫-২০ রান বেশি দিয়ে ফেলেছি : সাকিব

0

sakibদক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২০ রানে হেরে গেছে বাংলাদেশ। গত রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রোটিয়াদের দেয়া ১৯৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে ১৭৫ রান করে টাইগাররা।

ম্যাচ শেষে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বলেন, দক্ষিণ আফ্রিকা ভালো ব্যাট করেছে। বিশেষ করে শেষ পাঁচ ওভারে। এই ওভারগুলো আমাদের কাছ থেকে ম্যাচ নিয়ে নিয়েছে। আমি মনে করি, আমরা ১৫-২০ রান বেশি দিয়ে ফেলেছি।

তিনি আরও বলেন, ব্যাটিংয়ে দশ ওভার পর্যন্ত আমরা পথে ছিলাম। পরে আমরা এটি ধরে রাখতে পারিনি। পরপর উইকেট হারিয়েছি। আমাদের স্পিনাররা ভালো করেছে। ফিল্ডিংয়ে আমাদের কিছুটা ত্রুটি ছিল। কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। এখনও একটি ম্যাচ বাকি আছে। আশা করি, প্রতিদ্বন্দ্বিতামূলক একটি ম্যাচ হবে।

টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফরের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর। পচেফস্ট্রুমে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। টি-টোয়েন্টি সিরিজের আগে প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট ও তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হেরে যায় বাংলাদেশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.