ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় তারেক রহমান-খালেদা জিয়া মুক্তি পরিষদ, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে।
২৭ অক্টোবর শুক্রবার বেলা ১১টায় নজিপুর বাসস্ট্যান্ড ধামইরহাট রোডে অবস্থিত আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ নওগাঁ জেলা শাখার কার্যালয়ের সামনে উক্ত পথসভায় আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ নওগাঁ জেলা শাখা সভাপতি এবং পত্নীতলা উপজেলা সাবেক ছাত্রদল ও যুবদল সভাপতি ভি.পি মোঃ আবু তাহের চৌধুরী (মন্টু) এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা সাবেক সহসভাপতি ও দিবর ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান শেখ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃঞ্চপুর ইউপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ, থানা বিএনপির সাধারণ যুগ্ম সম্পাদক ও নির্মইল ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, বিএনপি নেতা জুয়েল রানা প্রমুখ।