সাঘাটায় ব্যবসা প্রতিষ্ঠানে গোখরা সাপ : ব্যবসায়ীরা আতঙ্কিত

0

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যাবাজারে মাহমুদ হাসান ভ্যারাইটিজ স্টোর থেকে রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭ঘটিকার সময় ৬ফুট লম্বা একটি বিষধর গোখরা (কালী গোমা) সাপ মারা হয়েছে।  সাপের আক্রমন থেকে অল্পের জন্য রক্ষা পায় দোকানি মোমিনুল (২৬)।
জানা যায়, উল্যাবাজারস্থ মাহমুদ হাসান ভ্যারাইটিজ স্টোর’র স্বত্বাধিকারী মোমিনুল তার দোকানে রবিবার (২৯ অক্টোবর)সন্ধ্যা ৭টা নাগাদ  নতুন মালপত্র গোছানোর এক পর্যায়ে বিষধর গোখরা সাপটি দেখতে পায়। সাপ রেখে লোক ডাকাডাকি করতে গেলে  সাপটি যদি মালপত্রের চিপায় লুকিয়ে যায় এই ভেবে একাই আক্রমন চালায় সাপের উপর। অবশেষে সাপটি মারতে সক্ষম হয়। হার্ডবোর্ডের চিপায় থাকায় সাপের আক্রমন থেকে রক্ষা পায় মোমিনুল। ঘটনাটি মুহুর্তে ছড়িয়ে পড়লে সাপ ও দোকানি মোমিনুলকে একনজর দেখার জন্য জনগন উক্ত দোকানে ভীড় জমায়। উক্ত ঘটনায় লোকজন মন্তব্য করেন ” রাখে আল্লাহ মারে কে “!

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.