নরসিংদীর সদর উপজেলার কান্দাইলে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।
আজ সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতদের নাম পরিচয় জানাতে পারেন নি।