Tuesday, November 10

শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন- সাধন মজুমদার

0

Naogaon pic 30 10 2017নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু সাধন মজুমদার বলেছেন ভিশন-২০২১ সালের মধ্যে জাতীর জনকের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তারই যোগ্য উত্তরসুরী প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে চলেছেন। আগামীতে দেশের জনগণকে সাথে নিয়ে অচিরেই এই ভিশন বাস্তবায়ন করা হবে।

ভিশন ২০২১ এর লক্ষ্যে সমূহ অর্জনের সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে রবিবার সন্ধ্যায় জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

জেলা তথ্য অফিসের আয়োজনে সাপাহার সদরের জিরো পয়েন্টে স্বাধীনতার মুক্ত মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি দেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে ও ভিশন ২০২১ এর লক্ষ্য অর্জনে একাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফিরোজ মাহমুদের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম শাহ্ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.