চট্টগ্রাম নগরীতে শিশু সুরক্ষার বার্তায় লায়ন্স ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি

0

october...30 rally”অক্টোবর সেবা মাস ও শতবর্ষ উদযাপন”কল্পে ইন্টারন্যাশনার লায়ন্স ক্লাব জেলা ৩১৫/বি ’এর’ বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়াম থেকে বেলুনও কবুতর উড়িয়ে উদ্বোধন করেন লায়ন্স জেলা গভর্নর এম.মনজুরুল আলম মন্জু । এসময় উপস্থিত ছিলেন ১ম ভাইস গভর্নর নাছির উদ্দিন চৌধুরী, ২য় ভাইস গভর্নর কামরুন মালেক।

ইানা রঙ বেরঙ্রে বর্ণিল প্ল্যাকার্ড,৩০ফুট লম্বা ব্যানার,ককশিটের উপর শিশুদের নিয়ে সচেতন মূলক শ্লোগান যেন এক খন্ড উৎসবের নগরী।৩০অক্টোবর সোমবার বিকেলে ৫শ লায়ন-লিও নেতৃবৃন্দের অংশ গ্রহনের মধ্যে দিয়ে বর্ণাঢ্য র‌্যালিটি এম.এ আজিজ স্টেডিয়াম থেকে শুরু হয়ে আলমাস সিনেমা ,জিইসি মোড়-জাকির হোসেন রোড লায়ন্স ফাউন্ডেশনে গিয়ে সমাপ্ত ঘটে।

manju...lions30সেবা মাস ও শতবর্ষ উদযাপনের এই র‌্যালিতে আরো সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন প্রাক্তণ গভর্নর লায়ন শাহ আলম বাবুল,এম.মোস্তাক হোসাইন, আলহাজ¦ রফিক আহম্মদ, সিরাজুল হক আনসারী,লায়ন শামসুদ্দিন , শাহ এম.এ হাসান, বর্তমান কেবিনেট সেক্রেটারী লায়ন জাফর উললাহ, ট্রেজারার লায়ন জাহেদুল ইসলাম, র‌্যালি কমিটির আহবায়ক লায়ন সালাউদ্দিন, উপদেষ্টা লায়ন আর্দশ কুমার বড়–য়া, এটি.এম নুরুল আলম, আবু বক্কর সিদ্দিক, আবু মোর্শেদ, লায়ন আশ্রাফ আলী আশু, ইয়ূত কমিটির আহবায়ক লায়ন আনিসুল হক চৌধুরী , লিও জেলার সভাপতি সাইফুল করিম আরিফ, সহ-সভাপতি জিতু, সেক্রেটরী লিও জাহিদুল আলম সাকিব, ট্রেজারার লিও শাহরিয়ার ইকবাল প্রমুখ।

অক্টোবর সেবা মাসের সমাপনী কর্মসূচি:৩১ অক্টোবর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় স্টেডিয়াম সংলগ্ন হল টুয়েন্টিফোরে সেবা মাস ও শতবর্ষ উদযাপনের লায়ন্স ক্লাবের সেরা গুনীজন গোল্ড এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে এক বার্তায় সংবাদ মাধ্যম কে জানান। সেরা গুনীজন গোল্ড এ্যাওয়ার্ড পাচ্ছেন চট্টগ্রাম মা ওশিশু হাসপাতাল ’এর’ সভাপতি এস.এম ফজলুল করিম দৈনিক আজাদীর সম্পাদক লায়ন এম এ মালেক। একই ভেনুতে রাতে ২য় কেবিনেট মিটিং অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বর্তমান কেবিনেট সেক্রেটারী লায়ন জাফর উললাহ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.