Monday, September 28

দেশে ফিরেই বিয়ের পিঁড়িতে তাসকিন

0
তাসকিন

ওয়ানডে অধিনায়ক মাশরাফির সঙ্গে সস্ত্রীক তাসকিন। ছবি : সংগৃহীত।

দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে আজ সকালেই দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে ক্রিকেটারদের গোমড়া মুখ দেখে বোঝা যাচ্ছিল হারের ধাক্কা এখনো সামলে ওঠেননি তাঁরা।এমন থমথমে পরিস্থিতিতে একটা আনন্দের সংবাদ পাওয়া গেল তাসকিন আহমেদের সৌজন্যে। দেশে ফিরেই বিয়ের পিঁড়িতে বসেছেন বাংলাদেশ দলের পেসার।

তাসকিন গাঁটছড়া বেঁধেছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিকা সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গে। রাতে বিয়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন তাসকিন নিজেই। যদিও এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি ২২ বছর বয়সী পেসার।22852197_2026263010994008_1255479180224012539_n তাঁর বাবা আবদুর রশিদ অবশ্য বললেন, ‘মেয়ে আগে থেকেই পছন্দ করা ছিল। কিন্তু হঠাৎ করেই বিয়ের আয়োজন করতে হলো। পরে সুবিধাজনক সময়ে বড় করে অনুষ্ঠান করব।’

বিয়েতে সতীর্থদের দাওয়াত করেছেন তাসকিন। বিপিএল নিয়ে ব্যস্ততা থাকায় বেশির ভাগ খেলোয়াড়ই উপস্থিত হতে পারেননি অনুষ্ঠানে। তবে মাশরাফি বিন মুর্তজা গিয়েছিলেন তাঁর পরিবারকে নিয়ে। বোঝাই যাচ্ছে, বিয়ের আয়োজন চলছিল আগ থেকেই। মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.