গোপালগঞ্জে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

0

PHOTO-2গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে সরিষার উন্নত জাত ও উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ কৃষি কবেষণা ইনস্টিটিউটে সরেজমিন গবেষণা কার্যালয়ে তৈল বীজ গবেষণা কেন্দ্রের অর্থায়নে বুধবার দিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মহিউদ্দিন। গাজীপুর তৈল বীজ গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মোবারক আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি সমীর কুমার গোস্বামী, বিএডিসির ডিডি দীপংকর রায়, তৈল বীজ গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাসুদ করিম।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন গোপালগঞ্জ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম খায়েরুল বশার। প্রশিক্ষণে ৫০ জন কৃষক অংশ গ্রহণ করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.