মিলন খান খোকসাঃ “যুবদের জাগরণ, বাংলাদেশ উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সেলিনা বানু’র সভাপতিত্বে যুব দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আখতার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ তারিকুল ইসলাম তারিক, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল আলম তশর প্রমুখ।
সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সেলিনা বানু বলেন, আমাদের যুবসমাজরা নিজেদের আত্মকর্মে যুব উন্নয়ন সংস্থার সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে নিজের ও জাতির কল্যাণে এগিয়ে আসবে। তিনি আরো বলেন আজকের যুবসমাজরা আগামী দিনের ভবিষ্যৎ। উপজেলা যুব কর্মকর্তা মোঃ বদিউজ্জামান বলেন বিপুল যুব সমাজকে সমাজ ও জাতী উন্নয়ন মূলক কাজে সরকারের সুযোগ সুবিধাগুলো কাজে লাগিয়ে আত্মনিয়োগ করলে সোনার বাংলাদেশ গড়তে সময় লাগবে না।
অনুষ্ঠানে বক্তগণ বলেন যুবকরাই আমাদের কান্ডারী। সুশিক্ষিত যুবসমাজই উন্নয়ের ধারাবাহিকা রক্ষাকরতে নিজেদেরকে সমাজ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করে বর্তমান সরকারের ভিষন 21 পালনে সাহায়ক ভূমিকা পালন করবে। সমাজ ও জাতির দুরদিনে যুব সমাজরাই সন্ত্রাস, জঙ্গিবাদ ও কুসংস্কার থেকে জাতিকে রক্ষা করে আলোর দিশা দিয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউ.পি চেয়ারম্যান, বিভিন্ন এন.জি.ও সংগঠনের যুব সমাজ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
পরে উদ্দোমি যুবকদের মাঝে যুব উন্নয়ন সহায়তা ঋণের চেক বিতরন করা হয়।
আলোচনা সভার পূর্বে বর্নাঢ্য র্যালী উপজেলা চত্বর হয়ে উপজেলা হলরুমে এসে শেষ হয়।