Monday, September 28

‘দোয়া করবেন, ৭বছর প্রেমের পর নতুন জীবন শুরু করলাম’

0

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ বিয়ে করেছেন- এটা কারো অজানা নয়। বলা যায় তরুণ প্রজন্মের নিকট বর্তমানে যে বিষয়গুলো সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে তার মধ্যে তাসকিন-নাঈমার বিয়ে অন্যতম।

তাসকিন সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের আইডিতে নাঈমার সাথে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের জন্য দোয়া করবেন, ৭ বছর প্রেমের পর নতুন জীবন শুরু করলাম। ‘

তাসকিনের স্ত্রী নাঈমা বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) অর্থনীতি বিভাগের স্নাতক শিক্ষার্থী। তাসকিন নিজেও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

দুজনের বেড়ে ওঠা একই এলাকায়। প্রথম পরিচয় সপ্তম শ্রেণিতে পড়ার সময়ে। তাসকিনই প্রথমে প্রেমে পড়েছিলেন নাঈমার। তবে শুরুতে বাংলাদেশ দলের সুদর্শন পেসার নাকি পাত্তাই পাননি নাঈমার কাছে। নাঈমার ছোটবোনের জন্মদিনে তাঁদের সম্পর্কটা শুরু হয়। এরপর একে কে কেটে গেছে ৭ বছর।

অবশেষে দুজনে গাঁটছাড়া বাঁধলেন।
বছরখানেক আগেই ঘরোয়াভাবে তাসকিন-নাঈমার আংটি বদল অনুষ্ঠিত হয়। তবে বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র তাসকিন আহমেদের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। দক্ষিণ আফ্রিকা সফর শেষে মঙ্গলবার সকালে ঢাকায় ফিরেছেন তাসকিন। ঢাকায় পা রাখার ১২ ঘণ্টা যেতে না যেতেই শুভ কাজটা সেরে ফেললেন এই গতিতারকা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.