বাবা-মেয়ে খুনের ঘটনায় স্ত্রীর প্রেমিক শাহিন মল্লিক গ্রেফতার

0

বাবা-মেয়ে খুনের ঘটনায় স্ত্রী আরজিনার প্রেমিক শাহিন মল্লিককে খুলনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডা থানার একটি দল খুলনায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।বাড্ডা জুনের সিনিয়র সহকারী কমিশনার আশরাফুল কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার সকালে মধ্যবাড্ডার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগের একটি চারতলা বাড়ির তৃতীয় তলা থেকে গাড়িচালক জামিল হোসেন (৩৮) ও তার নয় বছর বয়সী মেয়ে নুসরাতের মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন বিকেলে এ খুনের ঘটনায় জামিলের ভোট ভাই শামীম শেখ বাদি হয়ে ভাবী আরজিনা বেগম ও তার পরকীয়া প্রেমিক শাহিন মল্লিকের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.