Saturday, November 21

আমার বিরুদ্ধে একদল কুচক্রী উঠেপড়ে লেগেছে : শাকিব

0

তাঁকে নিয়ে ফের চক্রান্ত হচ্ছে বলে দাবি করেছেন শাকিব খান। গতকাল একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার সময় এ কথা বলেন তিনি।

রাজমিস্ত্রি ইজাজুল মিয়া তাঁর বিরুদ্ধে যে মামলা করেছেন, সেটাও পরিকল্পিত বলে মনে করছেন শাকিব।
তিনি বলেন, ‘মামলা হতে পারে প্রযোজক-পরিচালকের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে কেন? আমাকে যে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, যে সংলাপ বলতে বলা হয়েছে, আমি সেটা করেছি। এর জন্য দায়ী কে! আমার বিরুদ্ধে শেষ কয়েকটি বছর একদল কুচক্রী উঠেপড়ে লেগেছে। তারা বাংলা সিনেমার ভালো চায় না। আমি আন্তর্জাতিক মানের কাজ করি, সেটাও তাদের সহ্য হয় না। এভাবে চলতে থাকলে ইন্ডাস্ট্রি রসাতলে যাবে। আমি কখনো কোনো মন্তব্য করলে সেটাও বিকৃত করে তুলে ধরা হয়। এর কারণ কী! শেষ পাঁচটা বছর অন্তত ২০ জন নতুন প্রযোজককে আমি ইন্ডাস্ট্রিতে এনেছি।

তাঁদের দিয়ে ছবি বানিয়েছি। ইন্ডাস্ট্রির জন্য নিজের সুখশান্তি ভুলে গিয়ে রাতদিন পরিশ্রম করছি। অথচ সেই ইন্ডাস্ট্রির কিছু মানুষ আমার বিরুদ্ধে। এটা কেমন কথা!’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.