Friday, July 31

দেশের সকল নাগরিক যেকোন তথ্য পেতে বাধ্য

0

“তথ্যে প্রবেশাধিকারের মাধ্যমে তৃণমূল মানুষের জীবন ও জীবিকার উন্নয়ন”-এ প্রতিপাদ্য নিয়ে সীতাকুণ্ডে অনুষ্ঠিত হয়েছে তথ্য অধিকার আইন বিষয়ক কমিউনিটি সংলাপ। সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা পরিষদ অডিটোরিয়াম (এল কে সিদ্দিকী স্কোয়ার) হলে ইপশা ও রেডিও সাগর গিরি’র যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।

রেডিও সাগর গিরি’র স্টেশন ম্যানেজার শাহ সুলতান শামীম এর পরিচালনায় এবং বিজয় স্নরণী ডিগ্রি কলেজের অধ্যাক্ষ মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি হিসেবে তথ্য অধিকার আইন বিষয়ে বক্তব্য রাখেন প্রফেসর ডা. গোলামুর রহমান। তিনি বলেন, সরকার নাগরিকদের তথ্য জানার জন্য তথ্য অধিকার আইন বাস্তবায়ন করেছে। দেশের সকল নাগরিকক তথ্য পাওয়ার অধিকার রাখেন। নাগরিকরা চাইলে সরকারী-বেসরকারী,বিদেশী সংস্হা এবং এনজিও প্রতিষ্ঠানগুলো তথ্য দিতে বাধ্য। নাগরিকরা যদি সঠিক তথ্য পায় তাহলে সমাজ থেকে দূর্ণীতি অনেকাংশ কমে যাবে।

সংলাপে প্যানেল আলোচক হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভুইয়া, পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নেলী, বিশিষ্ট সাস্কৃতিক ব্যক্তিত্ব ও নারী নেত্রী সুরাইয়া বাকের, মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ। তথ্য অধিকার আইন বিষয়ক কমিউনিটি সংলাপে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। সংলাপে তথ্য অধিকার আইনের সুষ্ঠু প্রয়োগ ও বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.