কুড়িগ্রামে আওয়ামীলীগের আনন্দ র‌্যালি

0

আরিফুল ইসলাম সুজন, কুড়িগ্রাম প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক দলিল হিসেবে স্কীকৃতি লাভ করায় কুড়িগ্রামে ঐতিহাসিক এই দিনটিতে আনন্দ র‌্যালি ও সমাবেশ করে জেলা আওয়ামীলীগসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে এই আনন্দ র‌্যালি বের হয়। বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারস্থ আওয়ামীলীগ কার্যালয়েরর সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন. সহ-সভাপতি চাষী করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু ও এড. এসএম আব্রাহাম লিংকন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও সাইদ হাসান লোবান, আওয়ামীলীগ নেতা কাজিউল ইসলাম, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, জেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুন্নবী সাগর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণেই স্বাধীনতার সূচনা হয়। বিশে^র কয়েকটি শ্রেষ্ঠ ভাষণের মধ্যে জাতীর জনক বঙ্গবন্ধুর ভাষণটি অন্যতম। পৃথিবী ব্যাপি বাংলা ভাষাভাষিদের জন্য গৌরবের বিষয়। ইউনেস্কোর স্বীকৃতির মাধ্যমে বিশ্যব্যাপী তা স্বীকৃতি পেলো। 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.