এ সরকারের পতন অনিবার্য: আনিস

0
জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী): জিয়া গবেষনা পরিষদের কেন্দ্রীয় সভাপতি, সবেক ছাত্র নেতা জনাব আনিসুর রহমান আনিস বলেন,ফেনীতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে ডাকতের মত গাড়ীতে অগ্নি সংযোগ ও বিএনপি নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে আ’লীগ সন্ত্রাসীরা।
ফেনী হচ্ছে আ’লীগের সন্ত্রাসী বানানোর কারখানা, সন্ত্রাসী করে কোন সরকার ক্ষমাতায় টিকে থাকতে পারে নাই,  এ সরকারও পারবেনা। এ সরকারের পতন অনিবার্য। আজ সোমবার (৬ অক্টোবর)  পটুয়াখালীর বাউফলে কালাইয়া জোড়া পুল এলাকায় বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথীর বক্তৃতাকালে এ কথা বলেন।
সমাবেশে বাউফল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এটিএম আব্দুল লতিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রিন্সিপ্যাল কাজী নাসির উদ্দীন, অধ্যাপক জহিরুল ইসলাম নান্নু, মোঃ নওয়াব বাবুল, সাবেক পৌর কাউন্সিলর বাবুল প্রমুখ। সমাবেশের পূর্বে কাগজীরপুল,বিলবিলাস,মদনপুরা, নওমালা, দাসপাড়া সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথ সভা ও গন-সংযোগ করেন তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.