Sunday, October 25

পশ্চিমবঙ্গে ডেঙ্গু জ্বরে আরো ১১ জনের মৃত্যু

0

ভারতের পশ্চিমবঙ্গে ডেঙ্গু জ্বরে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে উত্তর ২৪ পরগনার ছয়জন, দক্ষিণ ২৪ পরগনার একজন, কলকাতার দুজন এবং পূর্ব মেদিনীপুরে দুজন। তাদের মধ্যে যুবক, মধ্যবয়সী থেকে বৃদ্ধরাও রয়েছেন।

যদিও রাজ্য সরকারের দাবি, ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ দাবি মানতে নারাজ কেন্দ্রীয় সরকার। বিজেপি নেতৃবৃন্দ রোগ প্রতিরোধে ব্যর্থতার তীব্র সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যে ‘ডেঙ্গুশ্রী’ উপাধি দিয়েছে।

বিজেপির দাবি, ডেঙ্গুতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন অন্তত ৪০ হাজার।

এর আগে গত শুক্রবার পশ্চিমবঙ্গের বেলেঘাটার ইনফেকশাস ডিজিজ (আইডি) হাসপাতালে লক্ষ্মী ঘোষ (৩৮) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.