Tuesday, November 24

তৃতীয় মেয়াদে ইউনেস্কো’র নির্বাহী বোর্ডের সদস্য বাংলাদেশ

0

ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে বাংলাদেশ তৃতীয়বারের মতো সংস্থাটির নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো’র সদর দফতরে সংস্থাটির সদস্য রাষ্ট্রসমূহের ভোটে বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়।

বাংলাদেশ আগামী ২০১৭-২০২১ মেয়াদের জন্য ইউনেস্কো’র নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। নির্বাচনে বাংলাদেশ ১৮৪ ভোটের মধ্যে মধ্যে ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়।

ভোটের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার যোগ্য ও দূরদর্শী নেতৃত্বের জন্য অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৩৯তম সাধারণ সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.