২০১৮ সালের মধ্যে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হবে- হুইপ শহীদুজ্জামান সরকার

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ২০১৮ সালের মধ্যেই সারাদেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ পৌছে দেয়া হবে। এ লক্ষ্যে বর্তমান আ’লীগ সরকারের সভানেত্রী, জাতির জনকের সুযোগ্য কন্যা, জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছেন। ১৯ সালের জাতীয় নির্বানের আগেই প্রতিটি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হবেন। এ কথা গুলো বলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ শহীদুজ্জামান সরকার বাবলু এমপি। নওগাঁর পত্নীতলায় ৫শতাধিক পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত করণ করা হয়েছে।

৯ নভেম্বর বৃহস্পতিবার দিন ব্যাপী উপজেলার আমাইড় ইউনিয়নের কুন্দন ও শিধাতৈল এলাকার তিনটি গ্রামের শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করেন ও পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পত্নীতলা – ধামইরহাট এলাকার সাংসদ ও মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার (বাবলু)।

আমাইড় ইউনিয়ন আ.লীগের আয়োজনে ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা আ.লীগের সভাপতি ইছাহাক হোসেন, উপজেলা আ.লীগের সহসভাপতি আব্দুল খালেক, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পত্নীতলা থানা ওসি মাজহার ইসলাম, নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতি-২, সদর দপ্তর পত্নীতলার এজিএমকম রাজিব কুমার সাহা, উপজেলা আ.লীগের অন্যতম সদস্য আবুল কালাম আজাদ (অরুণ), নজিপুর পৌর আ’লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, উপজেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা জিন্নাহ ঝরণা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ, আমাইড় ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলালসহ উপজেলা আ.লীগ নেতৃবৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.