ঠান্ডা আবহাওয়ায় কিছু টিপস

0

আমাদের দেশে শীতের সময় অনেকে নিয়মিত গোসল করতে চান না। এ অভ্যাস একদম ঠিক নয়। গোসল না করলে ত্বক আর্দ্রতা হারিয়ে খসখসে হয়ে পড়ে। ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়।

ঠাণ্ডা থেকে বাঁচতে এই সময়ে আমাদের পুরো শরীর গরম কাপড়ে ঢাকা থাকে। যে কারণে শরীরে ময়লা কম জমে। তাই বলে একটানা দুই দিনের বেশি গোসল না করে থাকা! দিনে একবার গোসল করা ভালো। তবে শীতের সময় এক দিন পর পর গোসল করতে পারেন। আর গোসলের সময় ও পরে কিছু নিয়ম মেনে চললে ত্বকের কোমলতাও ঠিক রাখা সহজ।

শীতকালে গোসলের পানি অনেকে গরম করে নেন। পানি গরম করে গোসল করলে কোনো সমস্যা নেই। তবে তা কুসুম গরম হওয়া চাই। বেশি গরম পানিতে ত্বকের ক্ষতি হতে পারে।

গোসলের সময় ঠাণ্ডা থেকে বাঁচতে একটা বুদ্ধি করে নিতে পারেন, গোসলে যাওয়ার আগে এক টুকরো ছোট্ট বরফের কিউব মুখে পুরে নিন। এরপর দেখবেন গোসলের সময় বেশি ঠাণ্ডা লাগবে না।

শীতের সময় নিয়মিত ব্যবহার করা সাবানটা বদলে নিলেই ভালো। ময়েশ্চারাইজারযুক্ত সাবানই এই সময়ের জন্য উপযুক্ত। অ্যালকোহলিক উপাদান আছে এমন সাবান শীতে এড়িয়ে গেলেই ভালো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.