Friday, July 31

একমাসের জন্য মাঠের বাইরে ধোনি

0

তাকে নিয়ে ভারতের ক্রিকেটে চলছে বিতর্ক। সাবেকদের এক দল বলছে, ধোনিকে সরিয়ে দেওয়া হোক।

কিন্তু ধোনি সম্ভবত একমাত্র ভাগ্যবান ক্রিকেটার যিনি দলের কোচ এবং অধিনায়কের পূর্ণ সমর্থন পেয়ে যাচ্ছেন। দুজনেই ধোনির হয়ে সমালোচকদের তীব্র আক্রমণ করেছেন। ১৬ নভেম্বর থেকে ইডেনের বাইশ গজে শুরু ভারত-শ্রীলঙ্কা সিরিজ। কিন্তু এই সময়ে মাঠের বাইরেই থাকতে হচ্ছে ধোনিকে।
ছুটিতে যাওয়ার আগে এক বিজ্ঞাপনের শ্যুাটিংয়ে এক ফ্রেমে পাওয়া গেল ভারতীয় ক্রিকেটের বিশ্বকাপ জয়ী দুই কিংবদন্তি অধিনায়ককে। ব্যাট হাতে উইকেটের একদিকে ২০১১ বিশ্বকাপ জয়ী ধোনি, আর অন্যদিকে বল হাতে ৮৩র বিশ্বকাপ জয়ী কপিল দেব। বিজ্ঞাপনী শ্যুটিংয়ে বাইশ গজে মজা করে একে অন্যকে হারানোর চেষ্টা করছিরেন দুই প্রজন্মের দুই ক্রিকেটার।

এর মাঝেই দুজনের সঙ্গে দেখা করে গেলেন আরেক কিংবদন্তি ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এক ফ্রেমে ধরা পড়লেন কপিল-সৌরভ-ধোনি।

শ্যুটিং শেষে ইডেনের গ্যালারি,স্ট্যান্ডগুলির দিকে চোখ বোলাতে বোলাতে যেন আবেগতাড়িত ধোনি। এই মাঠেই একাধিক টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তার। অনেকদিন আগেই টেস্টের জার্সি খুলে রেখেছেন। ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেট খেলেন। আর টেস্ট সিরিজ দিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ শুরু করবে ভারত।
এ কারণেই আগামী প্রায় একম মাস দিন মাঠের বাইরে থাকতে হবে ধোনিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলেছেন ৭ নভেম্বর। আগামী ১০ ডিসেম্বর থেকে ধোনিকে বাইশ গজে দেখা যাবে। ঐ দিনই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিযান শুরু করবে বিরাট কোহলির দল।

এর আগে অবশ্য তিন ম্যাচের টেস্ট খেলবে কোহলিরা। টেস্ট থেকে সড়ে দাঁড়ানোয় সেই সময় সাদা জার্সিতে পাওয়া যাবে না ধোনিকে। সামনের ৩০ দিন তাই ক্রিকেট থেকে বিশ্রাম। মাঠের বাইরেই থাকতে চলেছেন রাঁচির রাজপুত্র। সেজন্যই হয়তো শ্যুটিং শেষে ইডেনের গ্যালারি দিকে বার বার তাকিয়ে আবেগতাড়িত হয়ে গেলেন ‘মিস্টার কুল’।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.