জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: খালেদা জিয়া

0

সোহরাওয়ার্দী উদ্যান থেকে: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

রোববার বিকেল সোয়া ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বলেন, আজকের এই জনসভায় আসতে আমাকেও পথে বাধা দেয়া হয়েছে, যাতে আমি জনসভায় উপস্থিত হতে না পারি। রাজধানীতে গাড়ি বন্ধ করে দিয়েছে সরকার, যাতে মানুষ জনসভায় আসতে না পারে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণকে সবচেয়ে বেশি ভয় পায়। এ জন্য বিএনপি, যুবদল ও ছাত্রদলের ছেলেদেরকে প্রতিনিয়ত সরকার জেলে পুরছে।

এ বক্তব্য দেওয়ার সময় বেগম জিয়া সমাবেশে বক্তব্য রাখছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.