এজেন্সির লোক দিয়ে প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে: খালেদা জিয়া

0

দেশের বাইরে সরকারের ‘এজেন্সির লোক’ দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  

রোববার বিকেল সাড়ে ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের জুলুম-নির্যাতন ক্ষমা করে দেয়া হবে।

খালেদা জিয়া অভিযোগ করেন, আজকের এই জনসভায় আসতে আমাকেও পথে বাধা দেয়া হয়েছে, যাতে আমি জনসভায় উপস্থিত হতে না পারি। রাজধানীতে গাড়ি বন্ধ করে দিয়েছে সরকার, যাতে মানুষ জনসভায় আসতে না পারে। জনসভায় আসতে বাধা দিয়ে সরকার ছোট মনের পরিচয় দিয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণকে সবচেয়ে বেশি ভয় পায়। এ জন্য বিএনপি, যুবদল ও ছাত্রদলের ছেলেদের প্রতিনিয়ত সরকার জেলে পুড়ছে।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বেগম জিয়‍া বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নির্বাচনে ইভিএম চলবে না, ইভিএম রাখা যাবে না। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মোতায়েন করতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.