Friday, November 13

রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে কানাডা বাংলাদেশের পাশে থাকবে: হাইকমিশনার

0

রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবর্তনের ক্ষেত্রে কানাডা বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত কানাডার হাইকমিশনার বেনয়েট প্রিফন্টেইন।

এছাড়াও বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের মাধ্যমে কানাডা বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে চায় বলে জানান তিনি।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠানে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনাকালে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ৬৩তম সিপিসি, রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

হাইকমিশনার বেনয়েট প্রিফন্টেইন বলেন, মিয়ানমার কর্তৃক বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। তিনি বলেন, রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের জন্য একটি কানাডিয়ান প্রতিনিধিদল খুব শিগগির কক্সবাজার ও পরবর্তীতে মিয়ানমার সফর করবে।

হাইকমিশনার বাংলাদেশের নারীর ক্ষমতায়নে কানাডা বাংলাদেশের সাথে কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, কানাডার সাথে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। সংসদীয় চর্চা ও অভিজ্ঞতা বিনিময় করে দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.