Sunday, November 8

আতাউল্লাহ্ আনসারী আতা’র ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

0

মো. আশরাফুল আলম, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আতাউল্লাহ আনসারী আতা’র ১৬তম মৃত্যুবার্ষিকী পালনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০০১ সালের ১৬ নভেম্বর (১রমজান) তারিখে তিনি দিনাজপুর ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আতাউল্লাহ আনসারী আতা’র ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুলবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে  ১৬ই নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক স্মরণ সভার আয়োজন করেন।

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুস সালাম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে যথাক্রমে বক্তব্য রাখেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার এএসএম হাফিজুর রহমান রিয়েল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মো. কামরুজ্জামান শাহ কামরু, শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান শাহ, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদুর রহমান মাসুদ, শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস ও সাপ্তাহিক দেশ মা পত্রিকার প্রকাশক বিশিষ্ট শিল্পপতি রাজু কুমার গুপ্তা।

এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুধিজন উপস্থিত থাককেন। সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু এবং পরিচালনা করবেন সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.