পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ৫০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চক জামিরা এলাকায় তার নিজ বাড়ী থেকে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন, পুঠিয়া উপজেলার চক জামিড়া গ্রামের আমজাদ আলীর ছেলে মাহাবুল (৩৫)।
পুঠিয়া থানার অফিসার ইনজার্চ সায়েদুর রহমান ভূইয়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই কফিল উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পুঠিয়ার জামিড়ায় অভিযান চালায়। এসময় এক মাদক ব্যবসায়ীসহ ৫০ পিচ ইয়াবা উদ্ধার করেন।
তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও দায়ের করা হয়েছে বলে জানান ওসি সায়েদুর রহমান ভূইয়া।