আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সরকার (আওয়ামী লীগ) ক্ষমতা হারানোর ভয়ে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে।
শুক্রবার টাঙ্গাইলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।