হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ভারতীয় স্পাইস জেটের একটি বিমান। ঢাকা থেকে কলকাতাগামী বিমানটির চাকায় ত্রুটির কারণে উড্ডয়নের কয়েক সেকেন্ড আগে মাটির সঙ্গে চাকার ঘর্ষণে ধোঁয়ার সৃষ্টি হয়। পরে বিমানটি থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন।
শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ওই বিমানের যাত্রীরা নিরাপদে আছেন বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।