Sunday, November 8

বাউফলে শিশু সন্তানের সামনে মা বাবাকে বিবস্ত্র করে মারধর

0

জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে দুই শিশু সন্তানের চোখের সামনে তার বাবা ও মাকে বিবস্ত্র করে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। শনিবার সাকাল সারে ৯টার দিকে কেশবপুর ইউপি’র ভড়িপাশা গ্রামে ঘটনা ঘটেছে।

জানা গেছে, জমিজমা নিয়ে একই এলাকার আবদুর রব গংদের সাথে রহিম সরদারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে রহিম সরদার বিরোধীয় জায়গা থেকে একটি রেনট্রি গাছ কাটার সময় প্রতিপক্ষ আবদুর রব ও তার ভাই হাবিব ও শাহিনসহ ৪-৫ জন বাধা দেয়। এ নিয়ে তর্ক বির্তকের এক পর্যায়ে প্রতিপক্ষের আবদুর রহিমকে মারধর করতে থাকে।

এসময় তার ডাকচিৎকারে স্ত্রী রেখা বেগম (৩০) ও তার দুই শিশু সন্তান হোসেন (১২) ও রিয়া (৫) এগিয়ে আসলে প্রতিপক্ষ রেখা বেগমকে এলোপাতাড়ি ভাবে পেটাতে থাকে। একপর্যায়ে রেখা বেগমকে টানা হেচরা করে তার পরনের স্যালোর কামিজ ছিড়ে প্রায় বিবস্ত্র করে ফেলে। এরপর চুলের মুঠি ধরে তাকে মাটিতে ফেলে পিটে ও পেটে লাথি মারতে থাকে। এসময় তার গোপনাঙ্গ থেকে প্রচুর রক্তপাত হয়। এতেও প্রতিপক্ষ ক্ষান্ত হননি, রেখা বেগমের ডান হাত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। অবুঝ দুই শিশুর চোখের সামনে এ ঘটনা ঘটলেও তাদের ডাক চিৎকার পর্যন্ত করতে দেয়া হয়নি। প্রতিপক্ষ আবদুর রবের বোন মরিয়ম ও তার মেয়ে হোসনেয়ারা ওই দুই শিশুর মুখ কাপর দিয়ে বেধে রাখে।
মারধরের একপর্যায়ে রেখা বেগম অজ্ঞান হয়ে পরলে প্রতিপক্ষ ঘটনাস্থল থেকে চলে যায়। গুরুত্ব আহত রেখা বেগমকে বাউফল উপজেলা সাস্হ্য কম্প্লেক্সে ভর্তি করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.