আব্দুল্লাহ আল নোমান (শুভ): চট্টগ্রাম বায়েজীদ থানাধীন মোহাম্মদ নগরের আনন্দ বাজারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সফল মেয়র আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী’র সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর যুবলীগ ও ৪৩ নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সদস্য নাজমুল হাসান সাইফুল
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাহার ও মহিন উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন ৪৩ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু , ৪৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মালু, রুফাবাদ যুবলীগের আহবায়ক নুরুল কবির স্বপন প্রমূখ। উক্ত মিলাদ ও মাহফিলের আয়োজনে ছিলেন বঙ্গবন্ধু যুব পরিষদের সাধারন সম্পাদক ও ৪৩ নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সদস্য মোঃ রাজু আহমেদ, ৪৩ নং ওয়ার্ড সিনিয়র সদস্য মোঃ ইব্রাহীম ও মোঃ মতিউর রহমান
মোহাম্মদ নগরের বাইতুন নুর জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোঃ জাকির হোসেনের উপস্থিতিতে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালিত হয়।