Monday, November 9

শাহজালালে ৩ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ একজন আটক

0

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ একজনকে আটক করেছে কাস্টমস অফিস। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

ঢাকা কাস্টমসের সহকারী পরিচালক সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত আলম (৪৫) এর বাড়ি চৌদ্দগ্রাম, কুমিল্লায়। আসামিকে ফৌজদারি মামলায় থানায় সোপর্দ করা হবে। কাস্টমস অফিস সূত্র জানায়, সকাল ৯টায় আলম বাহারাইন থেকে গলফ এয়ারের জিএফ ২৪৮ ফ্লাইটে বাংলাদেশে আসে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.