Sunday, November 8

জঙ্গীবাদ, সন্ত্রাস,মাদক নারী ও শিশু পাচার, আইনশৃংখলা একার পক্ষে প্রতিরোধ করা সম্ভব নয় -বিজিবি সেক্টর কমান্ডার পাভেল আকরাম

0

কবির হোসেন,কাপ্তাই প্রতিনিধিঃ দেশ জাতি সঠিক দিক নির্দেশনা দিতে না পাড়লে বাংলাদেশ অন্ধকারে পরিনত হবে। বাংলাদেশ ভবিষ্যতকে সামনে রেখে সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদক থেকে দূরে রাখতে পাড়লে এবং অজথা ইন্টারনেট ব্যবহার এবং হিন্দি ছবি সিরিয়াল থেকে দূরে থাকলে পাড়লে সুন্দার একটি দেশ গঠন করা সন্বাব। আইনশৃঙ্গখা,মাদক,সন্ত্রাস,নারী ও শিশু পাচার ও প্রতিরোধ আইনশৃঙ্কলা বাহিনী একার পক্ষে রোধ করা সন্বাব নয়। এ কাজে সুন্দার দেশ গঠনে সকলেকে প্রতিটি স্থান হতে এগিয়ে আসতে হবে। উপরোক্ত বক্তব্য রাঙ্গামাটি জেলা বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল পাভেল আকরাম,পিএসসি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের নিয়ে কাপ্তাই ১৯ বিজিবির আয়োজনে (সোমবার)সকাল ১০টায় জঙ্গিবাদ,সন্ত্রাস,নারী ও শিশু পাচার এবং মাদক বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা উেেল­খ করেন।

তিনি আরো বলেন,অনেকে ধর্মকে অপপ্রচার করে তরুনদের মগজধোলাই করে তাঁদের বিপথে নিক্ষেপ করছে। তাই তরুনকে নামায,পড়তে হবে,খেলাধুলা করতে হবে সাহিত্য ও ইতিহাস এবংসাংস্কৃতি চর্চা করলে দেশ হতে সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদক দূরে হবে সুন্দার সোনার বাংলাদেশ গড়ে উঠবে।

কাপ্তাই ১৯ বিজিবির আয়োজনে এবং উপঅধিনায়ক মেজর মাহামুদ হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,১৯বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল শহীদুল ইসলাম,পিএসসি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম,কেপিএম ব্যবস্থাপনা পরিচালক ডক্টার এম,এম এ কাদির,সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী আশুতোষ নাথ,এলপিসি সহ-মহাব্যবস্থাপক পকৌশলী মোস্তাক আহমেদ,কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মদদ নুর,শিক্ষক পলাশ কান্তি বড়ুয়া এবং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাকেন মোঃ শরিফুল ইসলাম,মোঃ ফরহাদ,সজিব দেবনাথ,জসিম উদ্দিন পারভেজ,সাদিয়া সুলতানা এনিসহ প্রমুখ।মত বিনিময় সভায় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ,উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান,সকল ইউপি চেয়ারম্যানগন , সাংবাদিক, ইনস্টিটিউট সকল শিক্ষক, শিক্ষার্থী গন উপস্থিত ছিলেন।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.