
টেলিমেডিসিন সেবা নিচেছ কাপ্তাই স্বাস্থ কেন্দ্রের রোগী
কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটি জেলার দশটি উপজেলার মধ্যে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবার মান আর একটি দাপ এগিয়ে গেল। জেলার দশটি উপজেলার মধ্যে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম বারের মত রোগীদের সকল স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিরুপন করার জন্যএবং কনসান্টেট চিকিৎসকদের সেবা নেওয়ার জন্য ‘টেলিমেডিসিন সেবা‘ বাংলাদেশ সরকার কর্তৃক স্থাপন করায় সাধারন রোগীদের সেবা নেওয়ার দিক দিয়ে আরো একটি দাপ এগিয়ে গেল। ১৬মে২০১৬ইং তারিখ মডেল স্বাস্থ্য সেবা চিকিৎসাকেন্দ্র হিসাবে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এ টেলিমেডিসিন সেবাটি চালুকরা হয়। কাপ্তাই উপজেলা স্বাস্ব্য ও পঃপ কর্মকর্তা ডাঃ নীতিশ চাকমা প্রতিনিধিকে বলেন, জেলার দশটি উপজেলার মধ্যে এটি প্রথম এখানে স্থাপন করা হয়েছে।
অন্য কোন উপজেলায় এ সেবা নেই। যে সকল দূর্গম এলাকা হতে অসহায় রোগী বড় কোন ডাক্তারের সেবা নিতে অর্থ,সময়,দূরত্ব এর জন্য যেতে পাড়েনা বা করতে পরেনা তারা যে কেউ বিনা মূল্য কোন ফি বাবাদ সাপ্তাহে শুক্রবার ব্যাতিত ছয়দিন সকাল শাড়ে আটটা হতে দুপুর আড়াই টায় পযন্ত বিশেষজ্ঞ ডাক্তারের টেলিকনফারে›স এর মাধ্যমে এ সেবা নিতে পাড়ে। তিনি বলেন,যে কোন জেলা ও উপজেলার রোগী তার বিভিন্ন রোগের সমস্যা নিয়ে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবা নিতে পাড়ে। তিনি আরো বলেন,অনেকেই জানে না এ টেলিমেডিসিন সেবা কি? কি কাজে লাগে বা কতটুকু সমস্যা সমাধান হবে। যাদের এ ব্যাপারে কোন ধারনা নেই তারা স্বাস্থ্যকেন্দ্রে আসুন বিনামূল্য সেবা নিন ভাল থাকুন।
স্বাস্থ্য ও পঃপঃ কর্মকতা আরো বলেন,প্রতি সাপ্তাহে ১২/১৬জনের মত রোগী এ সেবা নিচেছন। এবং অনেক ভাল সেবা পেয়ে উক্ত হাসপাতালকে ধন্যবাদ জ্ঞাপন করছে।তিনি জেলা তথা বিভিন্ন উপজেলার রোগীদের বিনামূল্য কনসান্টেট ডাক্তারের পরামর্শ এখানে সেবা নেওয়ার জন্য আহবান জানান। উক্ত টেলিমেডিসিন টেকনিশিয়ান মোঃ] সোহেব বলেন, ভিডিও কনফারে›েসর মাধমে বিভিন্ন ধরনের রোগীর কথাপোকথের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবা প্রদান করা হয়ে থাকে। তবে তিনি ঘন,ঘন বিদ্যুঃ চলে যাওয়ার ফলে এ টেলিমেডিসিন সেবা অনেক সময় সমস্যা হয় বলে উলেখ করেন। বিদ্যুৎ সঠিক ভাবে থাকলে নিয়মিত সেবা প্রদান করা যাবে বলে উলেখ করেন। এটি দেশ তথা রাঙ্গামাটি জেলার দশটি উপজেলার চিকিৎসা সেবার আরো একটি মাইল ফলক বলে মনে করেন। তিনি সকলকে এ সেবা নেওয়ার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আসার আহবান করে।