Monday, November 9

ঘাটাইলে ভুয়া ডাক্তারের অপারেশনে প্রসুতির মৃত্যু

0

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ঘাটাইলে ভূয়া ডাক্তারের অপারেশনে প্রসুতির মৃত্যু হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ দিন চিকিৎসা করার পর তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে ৫দিন রাখার পর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লরে গত সোমবার দিবাগত রাতে তার মৃত্যু হয়েছে। সে ঘাটাইল পৌরসভাধীন রতনপুর গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী।

নিহতের স্বজনরা জানিয়েছে, গত ২৫/১০/১৭ইং তারিখে প্রসুতি রুপা (২২) কে ঘাটাইল ডিজিটাল ক্লিনিক এন্ড নার্সিং হোমে সিজার অপারেশন করার জন্য ভর্তি করা হয়। ঐ দিনই তাকে শহিদুল ইসলাম ওরফে খোকন নামে এক ভূয়া ডাক্তারের তত্বাবধানে সিজার অপারেশন করা হয়। অপারেশনের সময় তার কিডনি নালি কাটা পড়ে বলে জানা যায়। এতে রোগীর অবস্থা ক্রমে ক্রমে অবনতি হলে তাকে ক্লিনিক থেকে ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়।

খোজ নিয়ে জানা গেছে , যে ডাক্তার সিজার অপারেশন করেছে সে অজ্ঞানের ডাক্তার কিন্তু সার্জন নয়।অথচ সিজার করতে অজ্ঞান ও সার্জন দুজন অভিজ্ঞ ডাক্তার দরকার। সে ক্ষেত্রে রোগীর ছাড়পত্রে সার্জন হিসেবে লেখা হয় শহিদুল ইসলাম এবং এনেসথেথিয়া (অজ্ঞান) ডাক্তার হিসেবে মোঃ খোকন লেখা হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে শহিদুল ইসলাম ও খোকন একই ব্যাক্তি। অপারেশনের সময় এভাবেই তিনি নিজেকে সার্জন ও অজ্ঞানের ডাক্তার পরিচয়ে তার নাম লিখে অবৈধ ভাবে অপারেশন করে থাকেন বলে জানা যায়। এ বিষয়ে অভিযুক্ত ডাক্তার শহিদুল ইসলাম ওরফে খোকনের সেল ফোনে (০১৭২৩৯০৪২৩১) জানতে চাওয়া হলে তিনি এখন কোথাও চাকরি করেননা বলে জানিয়ে একটু পরে কথা বলবেন এ কথা বলে লাইন কেটে দেন। পরে ওই নম্বরে বারবার যোগাযোগ করা হলে রিং বাজলেও তিনি রিসিভ করেননি।

এদিকে এ ডিজিটাল ক্লিনিকের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযানেও এ ক্লিনিকে সর্বোচ্চ জরিমানা করা হয় বলে জানা যায় ।এ ক্লিনিকের কোন রেজিষ্ট্রেশন আছে কিনা জানতে চাওয়া হলে সংশ্লিষ্টরা আছে বলে জানালেও কোন কাগজ বা রেজিঃ নম্বর দেখাতে পারেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দাফন করা হয়নি।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.