Sunday, November 8

৬ ঘণ্টা পর কালিয়াকৈরে ট্রেন চলাচল শুরু

0

প্রায় ৬ ঘণ্টা পর গাজীপুরের কালিয়াকৈরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে কালিয়াকৈর উপজেলার বক্তাপুর রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের সংঘর্ষ ঘটে। এর পর থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

এ ব্যাপারে জয়দেবপুর জংশন স্টেশনের মাষ্টার মো. শাহজাহান জানান, দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ওই রুটে চলাচলকারী নীলসাগর, চাপাই এক্সপ্রেস, সুন্দরবনসহ ৬/৭টি ট্রেন চলাচলে বিঘ্ন হয়। দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে নিলে শুক্রবার সকাল ৮টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.