গুমের সঙ্গে সরকার জড়িত : ফখরুল

0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রমাণ করে যে গুম হচ্ছে এবং তারা এই গুমের সঙ্গে জড়িত। আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, গুম নিয়ে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, তাতে তারা এটা স্বীকার করে নিয়েছেন যে গুম হচ্ছে এবং তারা এই গুমের সঙ্গে জড়িত।

আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে প্রতিপক্ষকে গুম করে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। ফখরুল বলেন, সরকার ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ীকে লুটপাটের সুযোগ করে দিতে আবারও বিদ্যুতের দাম বাড়িয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ে মিয়ানমারের সঙ্গে করা চুক্তিতে ফিরে যাওয়ার পর রোহিঙ্গাদের নিরাপত্তার কোনো গাইডলাইন নেই বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। এ সময় তিনি ওই চুক্তির বিস্তারিত জনসমক্ষে প্রকাশের দাবি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.