Sunday, November 8

সাংবাদিক নেতাদের উপর হামলাকারীদের ইন্ধনদাতাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে

0

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও যুগ্ম সম্পাদকের উপর হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক সাজা না হলে সাধারণ জনতা ও পেশা জীবীদের নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে নামবে চট্টগ্রামের সাংবাদিক সমাজ। একই সাথে সাংবাদিক পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা না হলে সন্ত্রাসীরা বারবার হামলা চালাবে সাধারণ মানুষের উপর। সাংবাদিক নেতাদের উপর হামলাকারীদের ইন্ধনদাতাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

শুক্রবার (২৪/১১/১৭) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) বিপ্লবী সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিইউজে টিভি ইউনিট, চট্টগ্রাম টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন ও চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক কো অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এর সভাপতিত্বে এবং সিইউজে টিভি ইউনিটের ডেপুটি ইউনিট প্রধান মাসুদুল হক এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সন্ত্রাসী হামলায় আহত সিইউজের যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু, চট্টগ্রাম প্রেসক্লাবের আপ্যায়ন সম্পাদক রোকসারুল ইসলাম, সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলোকময় তলাপাত্র, সিইউজে নেতা আবদুর রউফ পাটোয়ারী, সিইউজের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম, বিজয় টিভির ব্যুরোচিফ পুলক সরকার, সিইউজে সদস্য আজিজুল কদির, প্রীতম দাশ, জোবায়ের জুয়েল প্রমূখ।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোহাম্মদ ইদ্রিস, কর সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবসার, যুবলীগ নেতা সুমন দেবনাথ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু প্রমূখ।
সমাবেশে উপস্থিত ছিলেন, সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পি, সিইউজে প্রদীপ নন্দী,রেজা মোজাম্মেল, সদস্য বিপ্লব মজুমদার, মো. হাসান, চম্পক চক্রবর্তী, নয়ন চক্রবর্তী, মঞ্জুরুল ইসলাম প্রমূখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.