মোঃ সাইফুর রহমান, চুনারুঘাটঃ হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চুনারুঘাট সরকারী কলেজে ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ ই মার্চের ভাষণ ওয়ার্ল্ড ডুকুমেন্টারী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় র্যালী পালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব অশিত কুমার পাল,উপাধ্যক্ষ জনাব হারুন মিয়া,প্রভাষক জনাব আর্শাদ আহমেদ মিহাদ,প্রভাষক জনাব আনিসুর রহমান,অধ্যাপক জনাব ইমরুল কবীর,প্রভাষক জনাব এনামূল হক,প্রভাষক জনাব রিপন মিয়া,প্রভাষক জনাব কাজী জুনায়েদ আল-আমীন,প্রভাষক জনাব প্রণব মজুমদার, প্রভাষক জনাব মোস্তাফিজুর রহমান সহ শিক্ষা প্রতিষ্ঠানের হাজার শিক্ষার্থী বৃন্দ।
র্যালীর শৃঙ্খলায় ব্যাতিক্রম লক্ষ্য করা গেছে। র্যালীর শৃঙ্খলায় স্কাউট লিডার প্রতিনিধি সাংবাদিক মোঃ সাইফুর রহমানের নেতৃত্বে ও দিক নির্দেশনায় দায়িত্ব পালন করেন মোঃ রাজিব আহমেদ,রিপ্তদেব রুদ্র,তুহিন খান,রাজিব মিয়া সহ আরো দক্ষ স্কাউটার বৃন্দ।
এ সম্পর্কে জিজ্ঞাসা করলে প্রভাষক জনাব এনামূল হক বলেন, বঙ্গবন্ধুর এ ভাষনের আন্তর্জাতিক ডুকুমেন্টারি স্বীকৃতি আমাদের গর্বের একটি বিষয়। বাঙালী হিসেবে বিশ্বের দরবারে আমাদের একটি প্লাটফর্ম তৈরি হয়েছে এ স্বীকৃতির মাধ্যমে।