কবির হোসেন, কাপ্তাই: কাপ্তাই জেটিঘাট এলাকায় গভীর রাতে সুজন দাশ(২৭)নামের এক দোকানদারকে কয়েকজন উপজাতীয় সন্ত্রাসী হাতুড়ি দিয়ে আঘাত করে ক্ষত-বিক্ষিত করার অভিযোগে কাপ্তাই থানা পুলিশ তিনজনে আটক করেছে।
অভিযোগ সুত্রে জানাযান কাপ্তাই জেটিঘাট এলাকায় (শুক্রবার) রাত দুটা বাজে ব্যবসায়ী সুজন দাশকে দোকান হতে ডেকে নেয় নুনু মারমা(৩৫), মাসুইপ্র“(২৩)। কোন কিছু বুজে উঠার আগেই হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে। ব্যবসায়ী গভীর রাতে তাঁর চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। আহত ব্যবসায়ীরকে দ্রুত স্থানীয় হাসপাতাল পরে গতকাল(শনিবার) চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।
এদিকে সন্ত্রাসী নুনু মারমা এ সময় আহত হয়ে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মাদ নুর জানান,আটক ব্যাক্তিরা জানান, তাদেরকে ভাড়া করে বাদশা নামের একলোক পাঠিয়েছে সুজুন দাশকে মারার জন্য। তিনি আরো বলেন, ঘটনার সাথে জড়িত তিনজন আটক আছে। তবে আহত ব্যবসায়ী সুস্থ হলে আসল রহস্য বাহির হয়ে আসবে।