Saturday, November 7

নওগাঁয় প্যাবালিকা বিদ্যালযের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

0

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় এসএসসি পরীক্ষায় উর্ত্তিন প্যারীমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ৬২ জন মেধাবী ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্টানে উপস্থিত প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাদের সংবর্ধনা দেন।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রায়হান শামীমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এসএম মোসলেম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মকবুল হোসেন, জেলা পরিষদের সদস্য পারভীন আক্তার, স্কুলের প্রধান শিক্ষক লায়লা আরজুমান্দ বানু, সহকারী প্রধান শিক্ষক এনামুল হক ও অভিভাবক শাহিনা আকতার প্রমুখ।

শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.