রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আলাতলি গ্রামে জঙ্গি আস্তানাটি আগুনে আজ মঙ্গলবার ভোর ৪টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রেখেছে র্যাব সদস্যরা।
আরো পড়ুন-রাজশাহীতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও, চলছে অভিযানএ ব্যাপারে রাজশাহী র্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর আলাতলি গ্রামের একটি বাড়ি ঘেরাও করে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়।
এ সময় জঙ্গিরা বাড়ির ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ ও গুলি করে। র্যাবও পাল্টা গুলি চালায়। এরপরই বাড়িটিতে আগুন লেগে যায়।