লোকমান আলী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে প্রান্তিক পর্যায়ের নারী পুরুষকে কৃষি, মৎস্য ও পশু পালনের উপর বিজ্ঞান সম্মত উপযুক্ত প্রশিক্ষণের লক্ষ্যে ইন্টিগ্রেটেড ফার্ম ম্যানেজমেন্ট কম্পোনেন্ট প্রকল্পের (আইএফসি) আওয়াতায় উপজেলার কালীগ্রাম ইউপি’র সিঙ্গারপাড়া বস্মকে মঙ্গলবার বিকেলে কৃষক মাঠ স্কুল দিবস পালিত হয়।
উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসার কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার এর সভাপতিত্বে মাঠ স্কুল দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিব, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, প্রশিক্ষণ প্রাপ্ত কৃষণী, মাঠ স্কুলের শিক্ষক বৃন্দ প্রমুখ।
বক্তরা প্রশিক্ষনার্থী কৃষক কৃষাণীদের উদ্দ্যেশে বলেন, অল্প সম্পদের সুষ্ঠ ব্যবহারের মাধ্যমে তাদের জীবনে অর্থ সামাজিক উন্নয়নে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।