Saturday, November 7

চট্টগ্রামে দৈনিক বজ্রশক্তি পত্রিকার ৪র্থ বর্ষপূতি অনুষ্ঠিত

0

দৈনিক বজ্রশক্তির পত্রিকার ৪র্থ বর্ষ পূর্তি অনুষ্ঠান চট্টগ্রাম ব্যুরো প্রধান মোঃ রাজু আহামেদ এর সভাপতিত্তে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বজ্রশক্তি পত্রিকার নির্বাহী সম্পাদক শফিকুল আলম উখবাহ্ ।

গতকাল (মঙ্গলবার) সকাল এগারটায় কেক কেটে পত্রিকার ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আকবার শাহ্‌ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক ও ন্যাশনাল নিউজ ২৪ বিডি ডট কম এর প্রকাশক ও সম্পাদক কাজী হুমায়ূন কবির, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও নিউজ ৭১ অনলাইন পত্রিকার প্রধান সম্পাদক আর ইসলাম রবি, পাহাড় তলী ভূমি অফিসের ভুমি সহকারী কর্মকর্তা এম এফ কবির সিরাজি, হেযবুত তওহীদ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, হেযবুত তওহীদ আন্দোলনের চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পাহাড়তলী জয়তারা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রাজীব দাস, দৈনিক বজ্রশক্তির জেলা প্রতিনিধি এম আর মিলন, দৈনিক বজ্রশক্তির রিপোর্টার সংকর কান্তি দাস, দৈনিক বজ্রশক্তির রিপোর্টার রুমেন চৌধুরী ,দৈনিক বজ্রশক্তির রিপোর্টার সরয়ার হোসেন, দৈনিক বজ্রশক্তির রিপোর্টার জয়নাল, হেযবুত তওহীদ আন্দোলনের চট্টগ্রাম সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম সবুজ, হেযবুত তওহীদ আন্দোলনের চট্টগ্রাম শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আজমল হসাইন ,প্রচার সম্পাদক রবিউল ইসলাম ,সাংস্কৃতিক সম্পাদক সহেল রানাসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গত চার বছরে দৈনিক বজ্রশক্তি পত্রিকা সারা দেশের পাঠকের মনে স্থান করে নিয়েছে। আমরা যেমন সত্য সংবাদ তুলে ধরতে চাই, তেমনি মানুষের কাছে প্রকৃত ইসলাম তুলে ধরতে চাই। জঙ্গিবাদ, সন্ত্রাসের পরিবর্তে মানবতার এক্যর লক্ষ্যে কাজ করে যাচ্ছি।ইনশাল্লাহ্ আমরা সফল হবো।
অনুস্থানটি সঞ্চালনা করেন দৈনিক বজ্রশক্তি পত্রিকার নিজস্ব প্রতিনিধি মোঃ নাঈম উল্লাহ্‌। অনুষ্ঠানে দৈনিক বজ্রশক্তির পথচলার উপর নির্মিত ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.