Sunday, November 8

নওগাঁর পরিশ্রমী ও মেধাবী এক ছাত্রলীগ কর্মী

0

আর আই সবুজ, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার সবার জনপ্রিয় আব্দুল আহাদ। তিনি ছাত্রজনতার আস্থা ও অনুপ্রেরণা। আব্দুল আহাদ বাংলাদেশ ছাত্রলীগ পত্নীতলা উপজেলার এক সাহসী সিপাহসালা। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীত নন্দিত একজন ছাত্রনেতা। আব্দুল আহাদ তার কাজে কর্মে, মেধা, প্রজ্ঞায়, মননশীলতায়, নিষ্ঠা- সততা ও উদারতায় এবং কর্মীদের সুখে দু:খে সুলভ আন্তরিকতায় ও ভালবাসায় জয় করে নিয়েছে হাজারো সাধারণ ছাত্র কর্মীর হৃদয়। নিজের দল ও সংগঠনের জন্য কঠোর পরিশ্রমী ও নিবেদিত ছাত্রনেতা হিসেবে সর্ব মহলে খুবই প্রশংসিত। আব্দুল আহাদের উপর আস্থা ও ভরসা করে প্রতিটি নেতাকর্মী।

একজন কিংবদন্তি ছাত্রনেতা আব্দুল আহাদ। পত্নীতলা উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর ছাত্রনেতা হলেও আব্দুল আহাদ শুধুই ছাত্রদের অধিকার কিংবা রাজপথের আন্দোলনে সীমাবদ্ধ থাকেনি। বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণ মূলক কর্মকান্ডে সর্বদা নিজেকে নিয়োজিত রেখে চলেছেন। দরিদ্র শিক্ষার্থী, গরিব, দুস্ত মানুষের পাশে তাকে সবসময় দেখা যায়। আব্দুল আহাদ অসহায় ও সহায় সম্বলহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন। যখন কেউ তার কাছে সাহায্যে সহযোগিতা চেয়েছেন তখনই উনি উনার হাতকে প্রসারিত করেছেন উদারচিত্তে।

বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার আহবানে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ নির্মাণে এবং তারুণ্যের অহংকার বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যেই তিনি সকল শ্রেণী পেশার মানুষের মনিকোটায় নিজেকে অধিষ্ঠিত করেছেন উনার মহৎকর্মের মাধ্যমে।

বারবার উনি মানুষের পাশে এসে উদারচেতা হয়ে দাঁড়িয়েছেন মানবতার অগ্রদূত হিসেবে; কখনো নিজস্ব অর্থায়নে, কখনো পত্নীতলা ছাত্রলীগের নিবেদিত নেতা কর্মীদের সহযোগিতায় কিংবা নিজের পরিবারের টাকায় চিকিৎসার খরচ বহন করেছেন অভিবাবকের ন্যায়।

তিনি পত্নীতলা উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক। এছাড়াও ছাত্র যুবকদের শাররিক ও মানসিক বিকাশে ধমীয় বির্ভিন্ন আচার অনুষ্ঠান ও খেলাধুলায় অংশগ্রহন ও আর্থিক সহযোগীতা করে থাকেন। শুধু তাই নয় মাদকমুক্ত ছাত্র সমাজ গঠনে ন্যায় প্রতিষ্ঠা এবং বির্ভিন্ন অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে এক প্রতিবাদি কন্ঠস্বর। শত ব্যস্ততার মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের সময় দেন তিনি। যাকে সব দুঃখে , কষ্টে অবলিলায় আপন মনে বলা যায়। যার কাছে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী আপন ভাইয়ের থেকেও বেশি । বাংলাদেশ ছাত্রলীগের দুই কান্ডারী সংগ্রামী সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং বিল্পবী সাধারন সম্পাদক এসএম জাকির হোসাইন এর নেতৃত্বে দলীয় ও সাংগঠনিক প্রতিটি কর্মসূচি সফলতার সহিত বাস্তবায়ন করে আসছে।

ছাত্রলীগের কমিটি গঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত সকল গনতান্ত্রিক আন্দোলনে পত্নীতলায় ছাত্রলীগ বিশেষ করে আব্দুল আহাদ এর দক্ষ সাংগঠনিক নেতৃত্ব অনন্য ভূমিকা রেখে চলেছে। যার কারনে ইতিমধ্যে নিজ দলের নেতাকর্মীদের কাছে উনার বিশেষ গ্রহনযোগ্যতা সৃষ্টি হয়েছে। শত ব্যস্ততার মধ্যে যিনি দলীয় ও সাংগঠনিক শৃঙ্গলা রক্ষায় সবর্দা বদ্ধপরিকর সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে শতভাগ নিবেদিত এক প্রাণ। অসীম সাহসীকতা ও দুরদশীতা যেন এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে এক জলন্ত অগ্নিশিখা।

এ প্রসঙ্গে আব্দুল আহাদ বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ এখন উপমহাদেশের অন্যতম একটি সংগঠন। বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং বিল্পবী সাধারন সম্পাদক এসএম জাকির হোসাইন নির্দেশে সংগঠন ও জনকল্যাণে আমি আমার সাধ্যমত কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছি। পদে না আমি ছাত্রলীগের একজন সাধারণ কর্মী হিসেবেই নিজেকে পরিচয় দিতে পছন্দ করি। এই সংগঠনের সুনাম বজায় রাখতে আজীবন কাজ করে যাব।

আব্দুল আহাদ বিগত জাতীয় নির্বাচন , উপজেলা , পৌরসভা নির্বাচন ও সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ও তৃনমূল নেতৃবৃন্দ কে ঐক্যবদ্ধ করে। বিভিন্ন পথসভা , সভা সমাবেশ ব্যাপক প্রচার প্রচারনা ও জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীদের জয়ী করতে অনন্য ভুমিকা রেখেছেন। তার অক্লান্ত পরিশ্রম , ধৈর্য , সাংগঠনিক প্রজ্ঞা ও দক্ষতায় পত্নীতলা ছাত্রলীগ বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগের একটি শক্তিশালী ঐক্যবদ্ধ ও সুসংগঠিত ইউনিট হিসেবে পরিচিত। পত্নীতলা উপজেলা আপামর ছাত্র- জনতার আস্থা ও ভালভার শক্তি সাহস ও অনুপ্রেরনার নাম আব্দুল আহাদ ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.